Khyber Pakhtunkhwa | শুক্রবারের প্রার্থনার সময় ভয়াবহ বিস্ফোরণ! খাইবার পাখতুনখোয়ায় মৃত ১৫, আহত বহু

Friday, September 18 2026, 3:09 pm
Khyber Pakhtunkhwa | শুক্রবারের প্রার্থনার সময় ভয়াবহ বিস্ফোরণ! খাইবার পাখতুনখোয়ায় মৃত ১৫, আহত বহু
highlightKey Highlights

পুলিশ জানিয়েছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ‘ওল্ড পুলিশ লাইনস’-এর গেটে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। এবং এরপরই গোলাগুলির ঘটনা ঘটে।


শুক্রবারের খাইবার পাখতুনখোয়ার কোহাটে জুম্মাবারের নমাজের সময় ‘ওল্ড পুলিশ লাইনস’-এর কাছে আচমকাই এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে নিহত অন্তত ১৫। পুলিশ সূত্রে খবর, কোহাটের 'ওল্ড পুলিশ লাইনস'-এর কাছে বিস্ফোরণটি ঘটে যখন একটি বিস্ফোরকবোঝাই গাড়ি গেটের সঙ্গে ধাক্কা দেয়। এরপরই ওই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে মসজিদের বাইরে একটি গর্তের সৃষ্টি হয়েছে। মসজিদের বাইরের অংশের ক্ষতি হয়ে একটি দেওয়ালও ধসে পড়ে। এই ঘটনায় বহুজন আহত হন। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ২৫ জন আহতকে কোহাটের জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File