Kharagpur IIT | IIT ক্যাম্পাস কোয়ার্টারে ঝুলছে সহকারী অধ্যাপকের মৃতদেহ! চাঞ্চল্য খড়্গপুরে

Wednesday, July 29 2026, 2:21 pm
Kharagpur IIT | IIT ক্যাম্পাস কোয়ার্টারে ঝুলছে সহকারী অধ্যাপকের মৃতদেহ! চাঞ্চল্য খড়্গপুরে
highlightKey Highlights

আইআইটি খড়গপুর ক্যাম্পাসের একটি কোয়ার্টার থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।


ফের আত্মহত্যার ঘটনা ঘটল খড়্গপুর আইআইটি-তে (IIT)। বুধবার ক্যাম্পাসের একটি কোয়ার্টার থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর এক সহকারী অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর মৃতের নাম ড. দীপক রেড্ডি পুল্লাগুরাম। তাঁর বাড়ি হায়দরাবাদে। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ আইআইটি ক্যাম্পাসের ২বিআর-১৪ নং রুম থেকে অধ্যাপকের ঝুলন্ত দেহ উদ্ধার করে হিজলি ফাঁড়ির পুলিশ। আইআইটি ক্যাম্পাসের বি সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা এখনও জানা যায়নি। ওই অধ্যাপক মানসিক অবসাদে ভুগছিলেন কি না খতিয়ে দেখছে খড়্গপুর টাউন থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File