Khalilur and Abu Taher | 'আমরা NDA -র অংশ নই'- শুভেন্দুর সঙ্গে বৈঠক শেষে স্পষ্ট জানালেন আবু তাহের, খলিলুররা!

Key Highlightsপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে যোগ দিলেও, এনডিএ-র সঙ্গে নেই তারা, ফের একবার স্পষ্ট করে দিলেন এনসিপিআই সাংসদ আবু তাহের।
শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এনসিপিআই সাংসদদের প্রাতঃরাশ-বৈঠকে ছিলেন তিন সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের মধ্যেই দু’ সাংসদ আবু তাহের ও খলিলুর পৌঁছে গেলেন নবান্নে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে মুর্শিদাবাদের সাংসদের প্রশ্ন, “আমরা লোকসভায় যখন বক্তব্য রাখছি আমাদের নামের তলায় লেখা হচ্ছে AITC, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বৈঠকে ডাকা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে.. আমরা কি তাহলে সরকারিভাবে এনসিপিআই?” সাংসদ আবু তাহের খান বলেন “এনসিপিআইয়ের বা বিজেপির কে কী বলছে জানি না। আমরা NDA -র অংশ নই। আমরা আমাদের তিনজনেরটা বলতে পারি। দেখুন না কী হয় আগামীতে। আমাদের তো এলাকায় আমাদের ভোটারদের হয়ে কথা বলতে হবে। সংখ্যালঘু স্বার্থে কাজ করতে হবে। এখন কাজ করাটাই আমাদের কাছে প্রধান দল কী হল সেটা প্রধান নয়।”


