Kerosene | এবার পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, জ্বালানি সংকটের মাঝে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!
Monday, March 30 2026, 4:19 am

Key Highlightsরবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, আগামী ৬০ দিন পর্যন্ত পেট্রোল পাম্পে কেরোসিন পাওয়া যাবে।
দেশে জ্বালানি সংকটের মাঝে বাড়ি বাড়ি যাতে কেরোসিন পৌঁছয়, কোনও রকম ঘাটতি বা সঙ্কট না দেখা দেয়, তার জন্য সাময়িকভাবে পেট্রোলিয়াম সুরক্ষা ও লাইসেন্সিংয়ের নিয়মে ছাড় দিলো কেন্দ্র সরকার। রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, আগামী ৬০ দিন পর্যন্ত পেট্রোল পাম্পে কেরোসিন পাওয়া যাবে। এজেন্ট/ডিলারদের কেরোসিন বিতরণের জন্য আলাদা লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই। প্রতি জেলায় সর্বোচ্চ ২টি পাম্পে কেরোসিন সংরক্ষণের অনুমতি দেওয়া হচ্ছে।
- Related topics -
- দেশ
- ভারত
- কেন্দ্রীয় সরকার


