Kerala | পার্কিং লটের দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা! কেরলে মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
Saturday, September 5 2026, 6:11 am

Key Highlightsকেরলে এক দুর্ঘটনায় প্রাণ হারালেন তামিলনাড়ুর ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
কেরলের ত্রিশূরে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হলো তামিলনাড়ুর ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। সূত্রের খবর, রাত বারোটা নাগাদ ৬৬ নম্বর জাতীয় সড়ক ধরে গুরুবায়ুর থেকে কোদুনগালুরের দিকে যাচ্ছিল একটি গাড়ি। আচমকাই পথের পাশে এক নির্মীয়মাণ পার্কিং লটে দাঁড় করিয়ে রাখা লরিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যাত্রীদের বের করতে গাড়ির বিভিন্ন অংশ কাটতে হয় উদ্ধারকারীদের। মৃতরা সকলেই তামিলনাড়ুর দিন্দিগুলের পিএসএম ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ৮ জনই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- কেরল
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু
- এক্সিডেন্ট
- পথদুর্ঘটনা
- গাড়ি দুর্ঘটনা


