Kerala | রেবিসে আক্রান্ত অথবা মানুষের জন্য বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া, সুপ্রিম নির্দেশ মেনে গাইডলাইন চালু কেরালা সরকারের!

Monday, August 24 2026, 2:44 pm
Kerala | রেবিসে আক্রান্ত অথবা মানুষের জন্য বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া, সুপ্রিম নির্দেশ মেনে গাইডলাইন চালু কেরালা সরকারের!
highlightKey Highlights

শীর্ষ আদালতের নির্দেশের পরে পথকুকুরদের নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ করল কেরালা সরকার।


২০২৬ সালের মে মাসে সুপ্রিম কোর্ট মানুষের স্বার্থে নির্দিষ্ট পরিস্থিতিতে বিপজ্জনক কুকুরকে মানবিকভাবে ইউথেনেশিয়া বা মার্সি কিলিংয়ের অনুমতি দিয়েছিল। এবার শীর্ষ আদালতের নির্দেশের পরে পথকুকুরদের নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ করল কেরালা সরকার। রাজ্যে রেবিস বা জলাতঙ্কে আক্রান্ত, দুরারোগ্য অসুস্থতা অথবা মানুষের জন্য বিপজ্জনক প্রমাণিত হওয়া পথকুকুরদের ইউথেনেশিয়া বা Mercy Killing-এর ক্ষেত্রে বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP অনুমোদন করা হলো। প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় কমিটি পরিস্থিতি খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র প্রশিক্ষিত পশুচিকিৎসকরাই নির্দিষ্ট পদ্ধতিতে এই প্রক্রিয়া শেষ করতে পারবেন বলে নির্দেশিকায় বলা হয়েছে। তবে এই প্রক্রিয়ার কোনও অপব্যবহার বা বিভ্রান্তি এড়াতে এ বার একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) বা খসড়া নীতি প্রস্তুত করেছে কেরালার প্রাণীসম্পদ বিকাশ বিভাগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File