Kerala explosion | কেরালায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৩, জখম প্রায় ৪০ জন!
Tuesday, April 21 2026, 3:51 pm

Key Highlightsমঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টে নাগাদ জেলার মুন্দাথিকোড় এলাকার এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) কেরলের ত্রিশূরে ভয়াবহ দুর্ঘটনা। এদিন বিকেল ৩টে নাগাদ জেলার মুন্দাথিকোড় এলাকার এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় কয়েক কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয়। এই দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। জখম প্রায় ৪০ জন। বিস্ফোরণের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ওয়াক্কাঞ্চেরি দমকল বাহিনী ও পুলিশ বাহিনী। উদ্ধারকাজ চলাকালীন ফের বিস্ফোরণ ঘটে। আহতদের ত্রিশূর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।


