Kerala Elephant Tusks | আর্মি ক্যাম্প থেকে রহস্যজনক ভাবে চুরি হলো ১০০ বছরের পুরোনো হাতির দাঁত

Friday, February 13 2026, 5:30 pm
Kerala Elephant Tusks | আর্মি ক্যাম্প থেকে রহস্যজনক ভাবে চুরি হলো ১০০ বছরের পুরোনো হাতির দাঁত
highlightKey Highlights

পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া হাতির দাঁত দু'টির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। বুধবার রাতে ওই চুরির ঘটনা ঘটেছে।


কেরালার (Kerala) তিরুবনন্তপুরমের পানগোড (Pangode) এলাকায় থাকা সেনা শিবির থেকে বহুমূল্য হাতির দাঁত চুরি হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, বুধবার রাতে ওই সেনা ক্যাম্পের অফিসার মেসে একটি ডিজে পার্টির আয়োজন করা হয়। শিবিরের মধ্যে থাকা অফিসারদের মেসে প্রায় ১০০ বছরের পুরোনো দু'টি হাতির দাঁত সাজানো ছিল। কিন্তু ওই পার্টির পর থেকেই হাতির দাঁত দু'টি পাওয়া যাচ্ছে না। চুরি যাওয়া হাতির দাঁত দু'টির বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। বিষয় জানার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File