Keir Starmer | ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ার স্টারমার! ছাড়লেন লেবার পার্টির প্রধানের দায়িত্বও!

Monday, June 22 2026, 3:57 pm
Keir Starmer | ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ার স্টারমার! ছাড়লেন লেবার পার্টির প্রধানের দায়িত্বও!
highlightKey Highlights

তীব্র চাপের মুখে পরে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ার স্টারমার (Keir Starmer)।


তীব্র চাপের মুখে পরে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিয়ার স্টারমার (Keir Starmer)। লেবার পার্টির প্রধানের দায়িত্ব থেকেও অব্যাহতি নিয়েছেন তিনি। সোমবার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে আবেগঘন ভাষণে স্টারমার জানান, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ও দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, সোমবার সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা বলেছেন এবং নিজের সিদ্ধান্ত সম্পর্কে তাঁকে অবহিত করেছেন। জানা গিয়েছে, লেবার পার্টির নেতৃত্ব নির্বাচনের জন্য ৯ জুলাই থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে এবং ১৬ জুলাইয়ের মধ্যে তা শেষ হবে। প্রয়োজনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে সেপ্টেম্বরের মধ্যে নতুন নেতা নির্বাচিত করা যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File