Kedarnath Yatra | প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বন্ধ কেদারনাথ যাত্রা! যানজটে আটকে তীর্থযাত্রীরা

Sunday, May 31 2026, 4:06 pm
Kedarnath Yatra | প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বন্ধ কেদারনাথ যাত্রা! যানজটে আটকে তীর্থযাত্রীরা
highlightKey Highlights

আবহাওয়াজনিত কারণে এই পদক্ষেপ করেছে উত্তরাখণ্ড সরকার। পুণ্যার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।


ভারী বৃষ্টির জেরে বিপদে কেদারনাথ ধামের তীর্থযাত্রীরা। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, রুদ্রপ্রয়াগ জেলা-সহ রাজ্যের একাধিক অঞ্চলে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে ওই এলাকায়। এই পরিস্থিতিতে কেদারনাথগামী তীর্থযাত্রীদের উপরে ওঠায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীনগর থেকে কেদারনাথ ধামের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। পুণ্যার্থীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। বদ্রীনাথ রুটে ব্যাপক যানজটের মুখে পড়েছেন যাত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File