Tarapith Kaushiki Amavasya | কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ, বিশেষ জোর দমকলেও!

Thursday, September 10 2026, 8:57 am
Tarapith Kaushiki Amavasya | কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ, বিশেষ জোর দমকলেও!
highlightKey Highlights

কৌশিকী অমাবস্যা উপলক্ষে লাখ লাখ ভক্তের সমাগমে উৎসবের মেজাজে শক্তিপীঠ তারাপীঠ।


কৌশিকী অমাবস্যা উপলক্ষে লাখ লাখ ভক্তের সমাগমে উৎসবের মেজাজে শক্তিপীঠ তারাপীঠ। ভিড় সামলাতে ও নিরাপত্তা বজায় রাখতে ৪০০০ পুলিশ কর্মী, ৪০০টি সিসিটিভি এবং ফেস রিকগনিশন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে ২০০ জন দমকল কর্মী এবং ৮টি রোবট ফায়ার টেন্ডার মোতায়েন রয়েছে। মা তারাকে রাজবেশে সাজিয়ে মঙ্গলারতির মাধ্যমে বিশেষ পুজো শুরু হয়েছে। দুপুরে শোল মাছ পোড়াসহ বিশেষ ভোগ নিবেদন করা হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারির পাশাপাশি বিপর্যয় মোকাবিলা টিমও প্রস্তুত রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File