Kaushal Mahotsav | রাজ্যে প্রথমবার হতে চলেছে ‘কৌশল মহোৎসব’! উইপ্রো-টাটা গ্রুপ-অ্যাক্সিসের মতো সংস্থায় মিলবে চাকরি

Monday, August 17 2026, 5:46 pm
Kaushal Mahotsav | রাজ্যে প্রথমবার হতে চলেছে ‘কৌশল মহোৎসব’! উইপ্রো-টাটা গ্রুপ-অ্যাক্সিসের মতো সংস্থায় মিলবে চাকরি
highlightKey Highlights

ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে চাকরিপ্রার্থীদের। ইন্টারভিউয়ে পাশ করলেই সঙ্গে দেওয়া হবে নিয়োগপত্র। মঙ্গলবার সকালে এই মেলার উদ্বোধন করবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।


বাংলায় প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘কৌশল মহোৎসব’ রোজগার মেলা। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের সহায়তায় এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে বালুরঘাটে এই রোজগার মেলা হতে চলেছে। সূত্রের খবর, এই রোজগার মেলায় প্রায় ১০০টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ থাকবে। তালিকায় রয়েছে উইপ্রো, টাটা গ্রুপ, অ্যাক্সিস-সহ ৫০ টি’র বেশি নামী সংস্থা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই রোজগার মেলায় বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করবেন। ইন্টারভিউয়ে পাশ করলেই সঙ্গে দেওয়া হবে নিয়োগপত্র। সোমবার মেলার শেষ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখেছেন জেলাশাসক বালা সুভ্রমনিয়াম টি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File