Katwa | কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! কীভাবে ঘটলো এই ঘটনা?

Friday, November 27 2026, 3:00 am
Katwa | কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! কীভাবে ঘটলো এই ঘটনা?
highlightKey Highlights

কাটোয়া স্টেশনে ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে যাত্রীরা নিরাপদে আছেন। তদন্ত চলছে।


বৃহস্পতিবার রাতে কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ডাউন বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেনের একটি ভেন্ডার কামরায় ভয়াবহ আগুন লাগে। রাত পৌনে ১০টা নাগাদ যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরই কামরায় ধোঁয়া ও আগুন দেখতে পাওয়া যায়। এতে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ, জিআরপি ও রেলকর্মীরা। অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কামরাটির একাংশ ও ভিতরের কাঠের চেয়ার পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিট নাকি ধূমপান থেকে আগুন লেগেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল দফতর। মাত্র ন’মাস আগেও একই স্টেশনে ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটায় যাত্রী নিরাপত্তা ও রেলের নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File