Katwa | রবির ভোরে দাউদাউ করে জ্বলছে ট্রেনের কামরা, আতঙ্ক কাটোয়া স্টেশনে
Sunday, February 15 2026, 4:17 am

Key Highlightsকাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেন। ভোর সাড়ে চারটে নাগাদ ওই ট্রেনেরই কামরায় আগুন দেখতে পাওয়া যায়।
রবিবার সাতসকালে বর্ধমানের কাটোয়া স্টেশনে অগ্নিকান্ড। রেল স্টেশন সূত্রে জানা গিয়েছে, এদিন কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেন। ভোর সাড়ে চারটে নাগাদ ওই ট্রেনের একটি কামরায় আগুন লাগে। আতঙ্ক ছড়ায় যাত্রী ও রেলকর্মীদের মধ্যে। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। বেশ কিছুক্ষন পর ওই আগুন নিয়ন্ত্রণে আসে। সূত্রের খবর, কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, শটসার্কিট থেকেই ওই আগুন লেগে থাকতে পারে। কোনো হতাহতের খবর নেই।
- Related topics -
- রাজ্য
- বর্ধমান
- পশ্চিম বর্ধমান
- পূর্ব বর্ধমান
- কাটোয়া
- ট্রেন
- লোকাল ট্রেন
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ


