Kashmir Lake | ৩১৫ হ্রদের ‘মৃত্যু’, মরতে চলেছে আরও ২০৩! কী হচ্ছে ভূস্বর্গ কাশ্মীরে?

Tuesday, April 28 2026, 3:27 am
Kashmir Lake | ৩১৫ হ্রদের ‘মৃত্যু’, মরতে চলেছে আরও ২০৩! কী হচ্ছে ভূস্বর্গ কাশ্মীরে?
highlightKey Highlights

অডিট রিপোর্ট অনুযায়ী, সব ক’টি হ্রদের মধ্যে ৫১৮টির স্বাস্থ্যের গুরুতর অবক্ষয় হয়েছে। এর মধ্যে ৩১৫টির ‘মৃত্যু’ই হয়েছে।


কাশ্মীরের ভূতত্ত্বগত বৈশিষ্ট্য সম্পর্কে ১৯৬৭র রিপোর্ট অনুযায়ী, প্রাকৃতিক হ্রদের সংখ্যা ছিল ৬৯৭টি। সম্প্রতি দেশের কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি বা ক্যাগ)-এর রিপোর্ট জানাচ্ছে, বর্তমানে ভূস্বর্গে প্রাকৃতিক হ্রদের সংখ্যা এখন মাত্র ২৮২। অর্থাৎ ৩১৫টি হ্রদের অকাল ‘মৃত্যু’ হয়েছে। ২০৩টি হ্রদের আয়তন হ্রাস পেয়েছে, সেগুলি মোট ১ হাজার ৩১৪ হেক্টর জলভাগ হারিয়েছে। গবেষকরা জানিয়েছেন, বিলুপ্ত হওয়া হ্রদগুলির প্রায় তিন-চতুর্থাংশই ভূমি ও রাজস্ব এবং কৃষি দপ্তরের আওতায় ছিল, বাকিগুলি ছিল বন দপ্তরের অধীনে। প্রশাসনিক অব্যব্যস্থায় বিলুপ্ত হয়েছে সেগুলি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File