Kashmir International Film Festival | প্রথমবার ভূস্বর্গ কাশ্মীরে সিনেমার ছোঁয়া! উপতক্যায় আয়োজিত হবে ‘চলচ্চিত্র উৎসব

Sunday, September 6 2026, 4:21 am
Kashmir International Film Festival | প্রথমবার ভূস্বর্গ কাশ্মীরে সিনেমার ছোঁয়া! উপতক্যায় আয়োজিত হবে ‘চলচ্চিত্র উৎসব
highlightKey Highlights

শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। যেখানে প্রদর্শিত হবে বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র।


ভূস্বর্গ কাশ্মীরে অবশেষে শান্তির ছোঁয়া। সূত্রের খবর, ৭ থেকে ১০ সেপ্টেম্বর কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রথমবার 'কাশ্মীর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' অনুষ্ঠিত হতে চলেছে। ৮০টিরও বেশি দেশ থেকে প্রায় ১,১০০টি চলচ্চিত্র জমা পড়েছিল এই উৎসবে। শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ৪১টি দেশের ১৩৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেগুলির মধ্য থেকে ১৩৫টি চলচ্চিত্রকে চূড়ান্ত করা হয়েছে। ২০২৩ সালে কাশ্মীরে অনুষ্ঠিত জি টোয়েন্টি (G20)-এর পর উপত্যকায় আয়োজিত আন্তর্জাতিক স্তরের অনুষ্ঠানগুলির মধ্যে এটি অন্যতম। আয়োজকদের লক্ষ্য, দেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে উপত্যকার পুরনো সম্পর্ক পুনরুদ্ধার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File