Karnataka | আচমকাই ইঞ্জিন বিকল, মাঝ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়লো বিমান! আহত ২ পাইলট
Sunday, February 8 2026, 2:03 pm

Key Highlightsবিমান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিমানটির ক্যাপ্টেন এবং তাঁর সঙ্গে থাকা এক ট্রেইনি পাইলট। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিতে ভয়াবহ বিমান বিপর্যয়। সূত্রের খবর, এদিন ‘রেড বার্ড এভিয়েশন’ নামে এক বেসরকারি সংস্থার একটি বিমান কালবুর্গি থেকে বেলাগাভির উদ্দেশে রওনা দিয়েছিল। বিজয়পুরা জেলার ম্যাঙ্গালোর গ্রামের উপর দিয়ে যাওয়ার সময়ে মাঝ আকাশে আচমকাই ইঞ্জিন বিকল হয়ে যায়। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফাঁকা ক্ষেতে আছড়ে পড়ে বিমান। দুর্ঘটনার অভিঘাতে সামনের অংশটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিমানটির ক্যাপ্টেন এবং তাঁর সঙ্গে থাকা এক ট্রেইনি পাইলট।


