Karnataka | মন্দির চত্বরে জুতো পরে প্রি-ওয়েডিং শুট, বেঙ্গালুরুতে মার খেলো হবু দম্পতি!
Saturday, March 28 2026, 4:59 pm

Key Highlightsপ্রি-ওয়েডিং শুট করতে গিয়ে রীতিমতো মার খেতে হল হবু দম্পতিকে। বেঙ্গালুরুর হাসান জেলার সাকলেশপুর তালুকের ঘটনা।
প্রি ওয়েডিং শুট সারতে গিয়ে বিপত্তি। বেঙ্গালুরুতে স্থানীয়দের রোষে পড়লেন হবু দম্পতি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হাসান জেলার সাকলেশপুর তালুকের। সূত্রের খবর, এদিন তালুকের মারাগুন্ডা গ্রামের ভৈরবেশ্বর মন্দিরে প্রি ওয়েডিং শুটে গিয়েছিলেন হবু দম্পতি। সেই সময় হঠাৎ কয়েকজন স্থানীয় মানুষ তাঁদের উপর চড়াও হয়। দুই পক্ষের মধ্যে বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন ফটোগ্রাফার। স্থানীয়দের বক্তব্য, জুতো পরে মন্দির ঢুকে পবিত্রতা নষ্ট করা হচ্ছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- দেশ
- বেঙ্গালুরু
- কর্ণাটক
- আহত


