Siddaramaiah | ইস্তফা দিতে পারেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, নতুন মুখ্যমন্ত্রী হবেন ডিকে শিবকুমার?

Key Highlightsবুধবারই শোনা যাচ্ছিলো, বৃহস্পতিবার ইস্তফা দিতে পারেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
বুধবারই শোনা যাচ্ছিলো, বৃহস্পতিবার ইস্তফা দিতে পারেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কংগ্রেস সূত্রে খবর মিলেছিল, রাজ্যপাল টি গেহলটের কাছে তিনি সময়ও চেয়ে রেখেছিলেন। কিন্তু বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ বেঙ্গালুরু ছেড়েছেন রাজ্যপাল! রাত সাড়ে ১১টার বিমানে তিনি ইন্দোর গিয়েছেন বলে খবর। এই পরিস্থিতিতে সিদ্দার ইস্তফার নিয়ে অনিশ্চয়তা দেখা দিলে কর্নাটকে নতুন নাটক তৈরি হতে পারে বলেই মনে করছেন অনেকে। যদিও কংগ্রেস সূত্রে খবর, রাজ্যপাল রাজ্যে না থাকলেও, বৃহস্পতিবারই ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী সিদ্দা। রাজ্যপালের দপ্তরে গিয়েই ইস্তফাপত্র জমা দিয়ে আসবেন তিনি। তার আগে সকালে মন্ত্রিসভার সদস্যদের নিজের বাসভবনে জলখাবারের জন্য আমন্ত্রণও করেছেন সিদ্দা। সেখানে উপস্থিত থাকার কথা উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারেরও, যিনি রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বলে তাঁর অনুগামীদের দাবি।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- কর্ণাটক
- মুখ্যমন্ত্রী


