Karnataka Foreigner Rape | আমেরিকান তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, কর্নাটকে গ্রেপ্তার হোমস্টের মালিক-সহ ২ জন
Wednesday, April 22 2026, 4:56 am

Key Highlightsএক আমেরিকান তরুণীকে (American Woman) মাদক মেশানো পানীয় (laced drink) খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এক আমেরিকান তরুণীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কর্নাটকে। চলতি মাসে ভারত সফরে এসে কর্নাটকের কুট্টা গ্রামের একটি হোমস্টেতে ওঠেন ওয়াশিংটনের ওই তরুণী। অভিযোগ, গত রবিবার ওই বিদেশি তরুণীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করে এক যুবক। তাঁর রুমের ওয়াইফাই কানেকশন কেটে দেওয়া হয়, যাতে তিনি কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন। মঙ্গলবার হোমস্টের মালিককে মাইসোর যাচ্ছেন বলে আমেরিকান দূতাবাসে যোগাযোগ করেন নিগৃহীতা তরুণী। তদন্তে নেমে হোমস্টের মালিক সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


