Kargil Vijay Diwas | 'অসামান্য সাহস ও নিষ্ঠা'- কার্গিল বিজয় দিবসে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন প্রধামন্ত্রী মোদির
Sunday, July 26 2026, 5:31 am

Key Highlightsপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কার্গিল বিজয় দিবসে ভারতের সুরক্ষায় অসামান্য সাহস ও নিষ্ঠার জন্য গোটা দেশ সাহসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।'
১৯৯৯ সালের ১৩ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত চলা কারগিল যুদ্ধের স্মরণে আজ ২৬ জুলাই পালিত হচ্ছে কারগিল বিজয় দিবস। রবিবার বিশেষ এই দিনে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কার্গিল বিজয় দিবসে ভারতের সুরক্ষায় অসামান্য সাহস ও নিষ্ঠার জন্য গোটা দেশ সাহসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতে তাঁদের বীরত্ব চিরকাল দেশের গর্বের উৎস হয়ে থাকবে। তাঁদের অটল দেশপ্রেম ও কর্তব্যবোধ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করতে থাকবে।’ শহীদদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তাঁদের অতুলনীয় বীরত্ব, অবিচল সংকল্প ও দেশপ্রেম ভারতীয় সশস্ত্র বাহিনীর গৌরবময় ঐতিহ্যেরই প্রতিফলন।’
- Related topics -
- দেশ
- শহিদ দিবস
- জওয়ান
- নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী
- দ্রৌপদী মুর্মু
- ভারতীয় সেনা
- প্রতিরক্ষা বাহিনী
- সেনাবাহিনী


