Kanchrapara Money Recover | স্কুলের সিকরুমে কন্ডোমের প্যাকেট-কোটি কোটি টাকা, সুরেন্দ্রনাথের ছায়া কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলে

Thursday, June 11 2026, 4:55 am
Kanchrapara Money Recover | স্কুলের সিকরুমে কন্ডোমের প্যাকেট-কোটি কোটি টাকা, সুরেন্দ্রনাথের ছায়া কাঁচরাপাড়ার বেসরকারি স্কুলে
highlightKey Highlights

বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে কীভাবে এত টাকা এল, এই নিয়ে উঠেছে প্রশ্ন। স্কুল কর্তৃপক্ষ দাবি করে এই টাকাগুলো স্কুলের টাকা, কোনও কারণে হয়তো জমা দেওয়া হয়নি ব্যাঙ্কে।


দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে থাকা ইংরেজি মাধ্যম স্কুলের ভেতর থেকে উদ্ধার কোটি কোটি টাকা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া ফোরম্যান কলোনির হারনেট ইংলিশ মাধ্যম স্কুলে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ওই স্কুলে রাতভর তল্লাশি চালায় বীজপুর থানার পুলিশ। সূত্রের খবর, সেই তল্লাশিতেই ঘর থেকে বেরিয়ে আসে ১ কোটি ৭৭ লক্ষ টাকা। স্কুলের সিকরুমের আলমারি থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। তিনটি মেশিনের সাহায্যে রাতভর গোনা হয় টাকা। তারপরই স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করেছে বীজপুর থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File