Kanchan Mullick | ৫৬ বছরে ৩য় বার বাবা হলেন কাঞ্চন মল্লিক, কৃষভির সঙ্গে মিলিয়ে দ্বিতীয় সন্তানের নাম রাখলেন শ্রীময়ী-কাঞ্চন!
Saturday, July 25 2026, 3:55 pm

Key Highlights৫৬ বছরে ৩য় বার বাবা হলেন টলিউড অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিক।
৫৬ বছরে ৩য় বার বাবা হলেন টলিউড অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিক। তবে শ্রীময়ীর সঙ্গে সংসার বাঁধার পর এটি তাঁদের দ্বিতীয় সন্তান। অভিনেতা-অভিনেত্রীর ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। ১৯ মাসের মেয়ে কৃষভির নামের সঙ্গে মিলিয়েই ছোট্ট রাজপুত্রের নাম রেখেছেন মল্লিক দম্পতি। তাঁদের আদরের ছেলে নাম ‘কৃষিভ’। সামাজিক মাধ্যমে কাঞ্চন-শ্রীময়ী মেটারনিটি শ্য়ুটের ছবি শেয়ার করে যৌথভাবে লিখেছেন, ‘আজ আমাদের হৃদয় এবং আমাদের বাড়ি আরও একটু ভালোবাসায় ভরে উঠল। কৃষভির ছোট ভাই ‘কৃষিভ’ আজ আমাদের মাঝে এসেছে, আর আমাদের ছোট্ট পরিবার ৩ থেকে ৪ জনে পরিণত হলো। আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একসাথে সুন্দর একটি নতুন অধ্যায় শুরু করার অপেক্ষা আর সইছে না। পরিবারে তোমাকে স্বাগতম, কৃষিভ!’


