Kalyan Banerjee | 'কম করে বলবে,বেশি হয়ে গেছে', মমতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ২১-র মঞ্চ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়!

Key Highlightsতারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভামঞ্চে বক্তব্য রাখার সময় দলের শীর্ষস্থানীয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভাষণ সংক্ষিপ্ত করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচিতে মঞ্চেই অশান্তি। তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের সভামঞ্চে বক্তব্য রাখার সময় দলের শীর্ষস্থানীয় নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভাষণ সংক্ষিপ্ত করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগ, সেই নির্দেশ পাওয়ার পরও বক্তব্য চালিয়ে যান কল্যাণ। পরে কুণাল ঘোষ এগিয়ে গিয়ে তাঁকে থামানোর পরই বক্তব্য শেষ করেন তিনি। এরপর মঞ্চ থেকে নামতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে চেয়ারে না বসেই মঞ্চ ছেড়ে চলে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কল্যাণ মঞ্চ থেকে নামতেই মমতা বলেন, 'কম করে বলবে। বেশি হয়ে গেছে।' এই মন্তব্যেই দৃশ্যত অসন্তুষ্ট হয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি আর মঞ্চে নিজের নির্ধারিত আসনে বসেননি। বরং সেখান থেকে সোজা মঞ্চ ছেড়ে বেরিয়ে যান। এই ঘটনার পর কিছু সময়ের জন্য মঞ্চে উপস্থিত নেতাদের মধ্যেও অস্বস্তির পরিবেশ তৈরি হয়।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়


