TMC | ‘আসল’ তৃণমূলের কমিটিতে যোগের শাস্তি! ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের বহিষ্কার করল কালীঘাট তৃণমূল!

Tuesday, June 23 2026, 11:28 am
TMC | ‘আসল’ তৃণমূলের কমিটিতে যোগের শাস্তি! ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের বহিষ্কার করল কালীঘাট তৃণমূল!
highlightKey Highlights

ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের বহিষ্কার করল কালীঘাট তৃণমূল।


ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খানদের বহিষ্কার করল কালীঘাট তৃণমূল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অরূপ রায়, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তীদেরও বহিষ্কার করা হয়েছে। ফিরহাদরা ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল শিবিরে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, ‘আসল’ তৃণমূলের কমিটিতে অনেকেই রয়েছেন। সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা রয়েছেন। তাই নিয়ে জোর জল্পনা দেখা দেয়। শুধু তাই নয়, মঞ্চে ঋতব্রতের পাশে বসেছিলেন হাওড়ার বিধায়ক, মমতার স্নেহধন্য অরূপ রায়। এরপর রাতেই কালীঘাট তৃণমূলের পক্ষ ফিরহাদ-অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়। আজ, মঙ্গলবার দুপুরেই কালীঘাট তৃণমূলের পক্ষ তাঁদের বহিষ্কার করা হল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File