Calcutta High Court | ২১ জুলাইয়ের আগের রাতেই হাইকোর্টের দ্বারস্থ মমতার তৃণমূল, বিচারপতির প্রশ্ন 'এভাবে কী হয়?'

Tuesday, July 21 2026, 6:55 am
Calcutta High Court | ২১ জুলাইয়ের আগের রাতেই হাইকোর্টের দ্বারস্থ মমতার তৃণমূল, বিচারপতির প্রশ্ন 'এভাবে কী হয়?'
highlightKey Highlights

২১ জুলাইয়ের আগের রাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস।


২১ জুলাইয়ের আগের রাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ, সভার আগেই ভাঙচুর হয় রাতে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, পতাকা ফেলে দেওয়া হয়েছে,মাইকের তার কেটে দেওয়া হয়েছে। সেই অভিযোগে রাতেই আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল।ম ঙ্গলবার সকালেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিচারপতি প্রশ্ন করেন, ‘কী করে এটা হয়!’ তিনি উল্লেখ করেন, অ্যাডভোকেট জেনারেলের সামনে ১৫ জুলাই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তারপরেও কি করে এমন হয়? বিচারপতি বলেন, “জয়েন্ট কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কোর্টের আশঙ্কা ছিল, এমন কোনও গোলমাল হতে পারে। তাই সুনির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এটা কোর্টের জন্যেও যথেষ্ট বিড়ম্বনার।” সকাল সাড়ে ১১ টায় পুলিশের বক্তব্য জেনে আসার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তারপর ফের হবে শুনানি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File