WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

Kaliganj | কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪! ধৃতরা তৃণমূল সমর্থক বলেই পরিচিত : স্থানীয় সূত্র!

Tuesday, June 24 2025, 8:07 am
Kaliganj | কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪! ধৃতরা তৃণমূল সমর্থক বলেই পরিচিত : স্থানীয় সূত্র!
highlightKey Highlights

কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিল পুলিশ।


কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকে রিপোর্ট দিল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া আনোয়ার শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আদর শেখের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতরা তৃণমূল সমর্থক বলেই এলাকায় পরিচিত বলে স্থানীয় সূত্রে খবর। উল্লেখ্য, গতকাল নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হওয়ার পরই বিজয়উল্লাস শুরু হয়। সেখানে বোমা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। আর সেই বোমার আঘাতেই মৃত্যু হয় নাবালিকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File