Kaliachak | বুধে উদ্ধার কালিয়াচকের ৭ জুডিশিয়াল অফিসার, গভীর রাতে অবরোধ মুক্ত জাতীয় সড়ক

Thursday, April 2 2026, 5:53 am
Kaliachak | বুধে উদ্ধার কালিয়াচকের ৭ জুডিশিয়াল অফিসার, গভীর রাতে অবরোধ মুক্ত জাতীয় সড়ক
highlightKey Highlights

বুধবার গভীর রাতে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।


ভোটার তালিকায় নাম ওঠেনি, এই অভিযোগে বুধবার মালদহের কালিয়াচকে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখা হয় সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারক। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেন। রাত্রে অতিরিক্ত জেলাশাসক গিয়ে বৈধ ভোটারদের নাম তালিকায় তোলার আশ্বাস দেন। তারপরই কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর বিধানসভার ১২ নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File