Kali Puja 2026 | উদ্বোধনের দিনই ভয়াবহ আগুন, পাঁশকুড়ায় পুড়ে ছাই কালীপুজোর মণ্ডপ
Saturday, November 7 2026, 2:44 pm

Key Highlightsউদ্বোধনের কয়েক ঘণ্টা আগে আগুনে পুড়ে ছাই সুবিশাল কালীপুজোর মণ্ডপ। শনিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারের ঘটনা।
রাত পোহালেই কালীপুজো। দীপাবলির আগের রাতেই ঘটে গেলো বিপর্যয়। উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে আগুনে পুড়ে ছাই সুবিশাল কালীপুজোর মণ্ডপ। শনিবার ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া থানার যশোড়াকালি বাজারে। যশোড়া কালীবাজার সমিতি ও গ্রামবাসীদের যৌথ উদ্যোগে এবছর বাঁশের কাঠামোর উপর পাটের কারুকার্য করে বিশালাকার মণ্ডপ তৈরি করা হয়েছিল। থার্মোকলের বিশেষ মূর্তি দিয়ে সাজানো হয়েছিল মণ্ডপের একাংশ। প্রায় ৩০ লক্ষ টাকার বাজেটে গড়ে উঠেছিল এই মণ্ডপ। শনিবার বিকেল ৫টা নাগাদ আচমকাই মণ্ডপের একাংশ আগুন লাগে। দাহ্য পদার্থ দিয়ে মণ্ডপ তৈরি হওয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। কার্যত ভস্মীভূত হয়ে যায় গোটা মণ্ডপ। মণ্ডপের ভিতরে পুজো কমিটির বেশ কয়েকজন কর্মী ও সদস্য উপস্থিত ছিলেন। নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন তারা। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- পাঁশকুড়া
- উদ্বোধন
- কালীপূজা
- পশ্চিমবঙ্গ


