Kali Puja 2026 | জ্বলবে ১,১১,১১১ প্রদীপ! দীপাবলিতে বারাসতকে টেক্কা দেবে নিউটাউন!
Sunday, November 1 2026, 2:21 pm

Key Highlightsজারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। জোরকদমে চলছে প্রস্তুতি। তবে এবার কালীপুজোয় বড় চমক থাকছে শহরের উপকন্ঠেই।
রাজ্য়ে পালাবদলের পর এবার নিউটাউনে দীপাবলির আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউন মেলা প্রাঙ্গনে এই দীপাবলি উৎসব আয়োজন করা হচ্ছে। দীপাবলির রাতে একইসঙ্গে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ জ্বালানো হবে ওই প্রাঙ্গনে। থাকবে পরিবেশবান্ধব বাজির প্রদর্শনীও। এটি বাংলার সবচেয়ে বড় দীপাবলি বলে দাবি উদ্যোক্তাদের। ৮ তারিখে আড়ম্বরের সঙ্গে হবে কালীপুজো। আর ৯ নভেম্বর হবে আতসবাজির প্রদর্শনী। বারাসাত এবং শহরতলিতে টেক্কা দেবে এই পুজো। চোরবাগান-কাণ্ডের পর কালীপুজো নিয়ে তৎপর প্রশাসন। শহরজুড়ে থাকছে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি।
- Related topics -
- শহর কলকাতা
- কালিপূজা ২০২০
- কালীপূজা
- দীপাবলি
- নিউটাউন


