Kakali Ghosh | তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ ছাড়তে চেয়ে চিঠি কাকলির, বিজেপিতে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা?

Wednesday, May 27 2026, 12:22 pm
Kakali Ghosh | তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ ছাড়তে চেয়ে চিঠি কাকলির, বিজেপিতে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা?
highlightKey Highlights

দলীয় সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের।


রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই বেসুরো তৃণমূলের একাংশ। তালিকায় আছেন কাকলি ঘোষদস্তিদারও। লোকসভার সচেতকের পদ হারানোর পরে বারাসত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি। এদিকে তাঁর নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থাও করে দেন মোদী সরকার। এরপরই জল্পনা, কাকলির বিজেপিতে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। এ বার দলীয় সাংগঠনিক পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের। ‘দল ছেড়ে যাচ্ছি না’ বলে দলকে আশ্বস্ত করেও কাকলির বক্তব্য, ‘অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে আমি অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন পদ-সহ দলের অন্যান্য সাংগঠনিক পদ, কমিটি ও দায়িত্ব থেকে অব্যাহতি চাইছি।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File