Kakali Ghosh Dastidar | কল্যাণের বিরুদ্ধে বিস্ফোরক কাকলি, 'অশালীন আচরণ' উল্লেখ করে স্পিকারকে চিঠি সাংসদের
Thursday, May 28 2026, 6:24 am

Key Highlightsশ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালিগালাজ, অভব্য আচরণের অভিযোগ তুলে স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন কাকলি ঘোষ দস্তিদার।
গালিগালাজ, অভব্য আচরণ! শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন প্রাক্তন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করার পরই অল ইন্ডিয়া মহিলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পদ-সহ দলের সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে কাকলি লেখেন, “যে পদে থেকে মহিলা সাংসদের প্রতি অন্য এক অশিক্ষিত, অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, সেখানে থাকার অর্থ হয় না।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ কল্যাণ। তাঁর দাবি, “বাজারে ভেসে থাকার চেষ্টা করছেন কাকলি।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজ্য
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- তৃণমূল সাংসদ
- তৃণমূল কর্মী
- তৃণমূল কাউন্সিলার
- পশ্চিমবঙ্গ


