Kareena Kaiser | চিকিৎসা করাতে এসেছিলেন চেন্নাইতে, মাত্র ৩১-এই প্রয়াত বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটার কারিনা কায়সার!

Saturday, May 16 2026, 1:51 pm
Kareena Kaiser | চিকিৎসা করাতে এসেছিলেন চেন্নাইতে, মাত্র ৩১-এই প্রয়াত বাংলাদেশী কন্টেন্ট ক্রিয়েটার কারিনা কায়সার!
highlightKey Highlights

চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৩১ বছর বয়সেই না-ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী, কনটেন্ট ক্রিয়েটার কারিনা কায়সার।


মাত্র ৩১ বছর বয়সেই না-ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশী অভিনেত্রী, কনটেন্ট ক্রিয়েটার কারিনা কায়সার। তাঁর বাবা বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রাক্তন তারকা খেলোয়াড় কায়সার হামিদ। পরিবার সূত্রে খবর, কারিনা ‘হেপাটাইটিস এ’-তে আক্রান্ত হয়েছিলেন। এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে চেন্নাইয়ে হাসপাতালে উড়িয়ে নিয়ে আসা হয়। শনিবার, ১৬ মে রাত দেড়টা নাগাদ কায়সার হামিদ নিজের ফেসবুকে জানান, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার অত্যন্ত আদরের মেয়ে কারিনা কায়সার এইমাত্র চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছে।..’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File