Justice Yashwant Verma | বিচারপতি ভার্মার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই 'সত্য', জানালো সংসদীয় তদন্ত কমিটি!
Wednesday, August 12 2026, 4:00 pm

Key Highlightsকমিটির রিপোর্টে জানানো হয়েছে— সরকারি আবাসে বিপুল নগদ টাকার উপস্থিতি, তথ্যপ্রমাণ সংরক্ষণে গুরুতর গাফিলতি এবং তদন্ত চলাকালীন সন্তোষজনক জবাব না দেওয়ার কারণে বিচারপতি ভার্মার বিরুদ্ধে ওঠা তিনটি অভিযোগই সত্য।
এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা তিনটি গুরুতর অভিযোগই সত্য, এদিন জানিয়ে দিলো সংসদীয় তদন্ত কমিটি। প্রথম অভিযোগ, নয়াদিল্লির ৩০, তুঘলক ক্রেসেন্টে বিচারপতির সরকারি বাসভবনের একটি স্টোররুম থেকে ৫০০ টাকার নোটের বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল। এই টাকার উৎস সন্মন্ধে সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি। দ্বিতীয় অভিযোগ, আইনি ভাবে স্টোর রুমটি সিল করার আগেই রুমের স্বাভাবিক অবস্থার পরিবর্তন করা হয়েছিল। তদন্তের জন্যে জরুরি কিছু নোট পরবর্তীকালে পাওয়া যায়নি। তৃতীয় অভিযোগ, তদন্তের সময় চরম অসহযোগিতা করেছেন তিনি। ২০২৫ সালের ২২ মার্চ তাঁর দেওয়া লিখিত প্রতিক্রিয়াকে অভিযোগ ‘এড়িয়ে যাওয়ার চেষ্টা’ বলে অভিহিত করেছে কমিটি। উল্লেখ্য, গত এপ্রিল মাসে বিচারপতি ভার্মা ইস্তফা দিয়েছেন।
- Related topics -
- রাজ্য
- যশবন্ত সিনহা
- দেশ
- টাকা উদ্ধার
- কালো টাকা
- বিচারপতি
- তদন্ত


