Train Retirement | মানুষের মতো ট্রেনও অবসর নেয়, অবসরের পর কী হয় জানেন?

Monday, November 16 2026, 5:30 pm
Train Retirement | মানুষের মতো ট্রেনও অবসর নেয়, অবসরের পর কী হয় জানেন?
highlightKey Highlights

ভারতীয় রেলের পুরনো নীল রঙের আইসিএফ কোচের আয়ু ২৫ বছর এবং আধুনিক লাল এলএইচবি কোচের আয়ু ৩০ থেকে ৩৫ বছর।


মানুষের মতো নির্দিষ্ট আয়ু ফুরোলে ট্রেন ও ইঞ্জিনেরও অবসর হয়। ভারতীয় রেলের পুরনো নীল রঙের আইসিএফ কোচের আয়ু ২৫ বছর এবং আধুনিক লাল এলএইচবি কোচের আয়ু ৩০ থেকে ৩৫ বছর। অন্যদিকে, ডিজেল ও ইলেকট্রিক ইঞ্জিনের আয়ুও ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত হয়ে থাকে। নির্দিষ্ট মেয়াদ শেষ হলে বিশেষজ্ঞদের মূল্যায়নের পর শুরু হয় তাদের পরবর্তী রূপান্তর। অবসরের পর ভালো থাকা কোচগুলির পাখা ও আসন খুলে মালবাহী কামরায় রূপান্তরিত করা হয়, যা দিয়ে বাইক বা ট্রাক্টর পরিবহণ করা হয়। এছাড়া বহু কোচকে দুর্ঘটনা ত্রাণ ট্রেন, থিম রেস্তোরাঁ কিংবা রেল মিউজিয়ামে স্থান দেওয়া হয়। অন্যদিকে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কামরা ও ইঞ্জিনগুলি ওয়ার্কশপে পাঠিয়ে লোহা এবং স্টিলের মতো বহুমূল্য ধাতু স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে মোটা রাজস্ব আয় করে রেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File