JP Nadda | প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র, দাবি জেপি নাড্ডার

Wednesday, July 22 2026, 4:25 pm
JP Nadda | প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র, দাবি জেপি নাড্ডার
highlightKey Highlights

একে অপরকে দোষারোপ না করে এই ইস্যুর স্থায়ী সমাধানে বিরোধীদের পরামর্শও শুনতে চাইছে মোদি সরকার।


দিল্লিতে বিজেপি দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করে সরকারের অবস্থান স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এদিন তিনি জানালেন একে অপরকে দোষারোপ না করে প্রশ ফাঁস ইস্যুর স্থায়ী সমাধানে বিরোধীদের পরামর্শও শুনতে চাইছে মোদি সরকার। এদিন নাড্ডা বলেন, ‘বিএসিতে সব দল মিলে আলোচনার সময় স্থির করুক, আমরা ১০ ঘণ্টা -১২ ঘণ্টা ধরে আলোচনা করব। সময় স্থির করুক বিরোধী শিবির। পড়ুয়ারা আমাদের সবার সন্তান, দেশের ভবিষ্যৎ।’ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান, “আসুন আমরা প্রশ্নফাঁস রুখতে কঠোর নীতি প্রণয়ণ করি। এটা যেমন সরকারের দায়িত্ব, তেমনই বিরোধীদেরও দায়িত্ব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File