New Market Fire | হোটেলে অগ্নিকাণ্ডের জের! আজ থেকে কলকাতায় শুরু যৌথ তদন্ত কমিটির বিশেষ অভিযান!
Thursday, August 20 2026, 5:41 am

Key Highlightsকলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপর প্রশাসন।
কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপর প্রশাসন। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বুধবারই স্পষ্ট করে দিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। শহরের বুকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হোটেলগুলির বিরুদ্ধে এবার অভিযানে প্রশাসন। লাইসেন্স বিভাগকে যুক্ত করে ১৬টি বরোতে যৌথ তদন্ত কমিটি অভিযান শুরু করবে। বৃহস্পতিবার থেকে হোটেল-বাজারে সরেজমিনে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। এই যৌথ কমিটিতে রয়েছে কলকাতা পুরসভা, দমকল, কলকাতা পুলিশ, কেএমডিএ এবং সিইএসসি। পাশাপাশি এবার বিশেষ গুরুত্ব দিয়ে কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগকেও কমিটির সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে কি না, তা ঘটনাস্থলেই যাচাই করা সম্ভব হবে।
- Related topics -
- শহর কলকাতা
- নিউ মার্কেট
- অগ্নিকান্ড
- তদন্ত কমিশন
- তদন্ত


