Job Card | প্রায় ২১ লক্ষ ভুয়ো জব কার্ড বঙ্গে! ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু নবান্নের

Friday, August 7 2026, 3:46 am
Job Card | প্রায় ২১ লক্ষ ভুয়ো জব কার্ড বঙ্গে! ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু নবান্নের
highlightKey Highlights

পঞ্চায়েত দপ্তরের হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত সবচেয়ে বেশি জব কার্ড বাতিল হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সংখ্যাটা প্রায় সাড়ে তিন লক্ষ।


জব কার্ডে দুর্নীতির অভিযোগ তুলে বাংলায় একশো দিনের কাজের প্রকল্পের (মনরেগা) কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। রাজ্যে পালাবদলের পর বঙ্গে চালু হতে চলেছে ১২৫ দিনের কাজ 'ভিবি–জি রামজি' প্রকল্প। এই প্রকল্পে কর্মসংস্থানের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে ১ জুলাই থেকে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রায় ২১ লক্ষ জব কার্ড ভুয়ো বলে চিহ্নিত হয়েছে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি জব কার্ড বাতিল হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। প্রায় সাড়ে তিন লক্ষ ভুয়ো কার্ড মিলেছে এই জেলায়। কালিম্পংয়ে জিটিএ এলাকায় সবচেয়ে কম ৯৭৬টি ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে। হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও বাতিল বিপুল সংখ্যক কার্ড। ভুয়ো জব কার্ড বাতিলের প্রক্রিয়া এখনও চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File