Jnanpith Award | জ্ঞানপীঠ পুরস্কার পেলেন তামিল কবি বৈরামুথু, সাহিত্যে অসামান্য অবদানের জন্যে পুরস্কৃত হচ্ছেন তিনি

Saturday, March 14 2026, 4:40 pm
Jnanpith Award | জ্ঞানপীঠ পুরস্কার পেলেন তামিল কবি বৈরামুথু, সাহিত্যে অসামান্য অবদানের জন্যে পুরস্কৃত হচ্ছেন তিনি
highlightKey Highlights

শনিবার ভারতীয় জ্ঞানপীঠ কমিটি জানিয়েছে তামিল সাহিত্যে অসামান্য অবদান, সৃজনশীল গভীরতা এবং স্বতন্ত্র কাব্যস্বরের স্বীকৃতিস্বরূপ আর বৈরামুথুকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।


২০২৫ সালের জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, ৬০তম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন তামিল কবি, গীতিকার এবং লেখক আর. বৈরামুথু। তামিল সাহিত্যে অসামান্য অবদান, সৃজনশীল গভীরতা এবং স্বতন্ত্র কাব্যস্বরের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পাচ্ছেন তিনি। ৩৭টি গ্রন্থের প্রণেতা এই কবি গীতিকার হিসাবে সাতবার জাতীয় পুরস্কার পেয়েছেন। ‘কাল্লিকাট্টু এথিকাসাম’, ‘কারুবাচি কাভিয়াম’, ‘থান্নি দেশম’ এবং ‘মুনড্রাম উল্লাগা পোর’ (তৃতীয় বিশ্বযুদ্ধ) তাঁর অন্যতম পরিচিত কাজ। ‘কাল্লিকাট্টু এথিকাসাম’ এর জন্য আগেই সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন আর বৈরামুথু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File