Jhiram Ghati attack | ২৯ কংগ্রেস নেতাদের গুলি করে খুন! ১৩ বছর পর ঝিলাম ভ্যালি গণহত্যায় মৃত্যুদণ্ড ১০ মাও নেতার
Wednesday, September 16 2026, 1:09 pm

Key Highlights২০১৩ সালে ছত্তিশগড়ের সুকমার ঝিরাম ঘাঁটির ভয়াবহ মাওবাদী হামলায় ১০ জনের মৃত্যুদণ্ড দিল এনআইএর বিশেষ আদালত।
২০১৩ সালের ২৫ মে বস্তার জেলার দরভা থানার অন্তর্গত ঝিরাম উপত্যকার একটি জাতীয় সড়কে গণহত্যা চালায় মাওবাদীরা। একের পর এক কংগ্রেস শীর্ষ নেতৃত্বদের গাড়ি থেকে বের করে প্রকাশ্যে গুলি চালানো হয়। এই হামলায় ২৯ জন নিহত হন। ১৩ বছর পর এই মামলায় এনআইএ বিশেষ আদালত ১০ মাও নেতা-নেত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। সাজাপ্রাপ্ত ১০ মাও নেতানেত্রী হলেন প্রমিলা মোডিয়াম, চইতু লেকাম ওরফে মুন্না, সুমিত্রা পুনেম মোডিয়াম, মুক্কা মান্ডভি, কোসা কাওয়াসি, আয়তা মারকাম, মাদকাম দেবা, জোগা মাদকাম, বানজামি সানা ওরফে চামরু এবং মহাদেব নাগ। নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দ কুমার প্যাটেল, তাঁর ছেলে দীনেশ, বিধানসভার তৎকালীন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা, বিধায়ক উদয় মুদলিয়ার।
- Related topics -
- দেশ
- কংগ্রেস
- কংগ্রেস নেতা
- কংগ্রেস সভাপতি
- বিজেপি
- জনস্বার্থ মামলা
- মাওবাদী
- মাওবাদী হামলা
- মৃত্যুদণ্ড


