Jharkhand Student Protest | নাম-যশ-খ্যাতি নয়, ছাত্র আন্দোলনে অনশন করছেন ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’! কে তিনি?

Saturday, August 8 2026, 4:43 am
Jharkhand Student Protest | নাম-যশ-খ্যাতি নয়, ছাত্র আন্দোলনে অনশন করছেন ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’! কে তিনি?
highlightKey Highlights

ঝাড়খণ্ডের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা আনার দাবিতে সোনমের মতোই দিন সাতেক ধরে অনশন করছেন দেবেন্দ্রনাথ।


নিট কেলেঙ্কারির বিরোধিতায় ছাত্রসমাজের প্রতিবাদ সফল হয়েছে দিল্লিতে। দিল্লিতে পথ দেখিয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ-সমাজকর্মী সোনম ওয়াংচুক। ঝাড়খণ্ডের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা আনার দাবিতে চলছে আন্দোলন। সেরাজ্যে পড়ুয়াদের পথ দেখাচ্ছেন ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’ দেবেন্দ্রনাথ মাহাতো। রাঁচির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করেছেন ২০২০ সালে। এরপর কোনও সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নয় দেবেন্দ্রনাথ মাহাতো মন দিয়েছিলেন সমাজ সংস্কারমূলক কাজকর্মে। ২০২৪ সালের লোকসভা ভোটে দেবেন্দ্র ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা বা জেকেএলএমের হয়ে দিল্লি আসন থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। এবার তিনিই নেমেছেন আমৃত্যু অনশনে। ভিডিও কল করে ইতিমধ্যেই অন্তত সামান্য জল বা অন্য কোনও তরল পান করার অনুরোধ করেছেন লাদাখ-ম্যান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File