Jharkhand Plane Crash | ‘আই অ্যাম ইন ওয়েদার’: ভেঙে পড়ার আগে পাইলটের শেষ বার্তা নিয়ে বিশ্লেষণ বিশেষজ্ঞদের
Wednesday, February 25 2026, 5:13 am

Key Highlightsসোমবারের এয়ার অ্যাম্বুল্যান্সটি (Air Ambulance) ছিল ছোট বিচক্র্যাফ্ট প্রপেলার চালিত বিমান। সে ক্ষেত্রে টেক অফের আগেই পাইলটের আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি থেকে রওনা হয়েছিল একটি বিমান। বারাণসীর ১৮৫ কিলোমিটার দক্ষিণ পূর্বের আকাশে বিমানটি ১৪ হাজার ফুট উপরে ওঠার পরই যোগাযোগ বিছিন্ন হয়ে যায়। দুই পাইলট এবং সঞ্জয় ছাড়াও সেই বিমানে ছিলেন চিকিৎসক বিকাশ গুপ্ত, প্যারামেডিক্যাল কর্মী শচিন মিশ্র, সঞ্জয়ের স্ত্রী অর্চনা এবং আত্মীয় ধ্রুব কুমার। সোমবার সন্ধ্যায় বিমান ভেঙে এই সাত জনেরই মৃত্যু হয়েছে। বিমানের ব্ল্যাক বক্স থেকে উদ্ধার হয়েছে পাইলটের শেষ বার্তা: ‘আই অ্যাম ইন ওয়েদার, রিকোয়েস্ট ডাইভারশান’।


