Jharkhand | পুলিশের রাইফেল কেড়ে নিয়ে গুলি, এনকাউন্টারে খতম ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত

Monday, August 3 2026, 6:44 am
Jharkhand | পুলিশের রাইফেল কেড়ে নিয়ে গুলি, এনকাউন্টারে খতম ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার সুজিত
highlightKey Highlights

রবিবার রাতে জামতারা সীমান্তের কাছে পুলিশ তাকে ধানবাদ জেলে নিয়ে যাচ্ছিল। পথে সুজিত এক নিরাপত্তারক্ষীর রাইফেল কেড়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।


ঝাড়খণ্ডে এনকাউন্টারে মৃত্যু কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহা। সূত্রের খবর, রবিবার রাতে জামতারা সীমান্তের কাছে ঘটনাটি ঘটেছে। এদিন মাঝরাতে সুজিতকে ধানবাদ জেলে নিয়ে যাচ্ছিল পুলিশ। জামতারা সীমান্তের কাছে শৌচকর্ম করার জন্য সে গাড়ি থামানোর অনুরোধ করে সে।গাড়িটি থেকে নেমে এক নিরাপত্তারক্ষীর রাইফেল কেড়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে সুজিত। এই ঘটনার পর সুজিত গুরুতর জখম হয়। হাসপাতালে নিয়ে গেলেও তাকে মৃত ঘোষণা করা হয়। উল্লেখ্য, ঝাড়খণ্ডজুড়ে সন্ত্রাসের অন্যতম মাস্টারমাইন্ড ছিল সুজিত। জোড়া খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার। খুন তোলাবাজি-সহ একাধিক অপরাধে মামলা চলছে তার বিরুদ্ধে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File