Jhargram | খিচুড়িতে ভাসছে মরা টিকটিকি, ICDS কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ ৩০ জন মা-শিশু
Thursday, June 11 2026, 3:12 pm

Key Highlightsখাবারে টিকটিকি মেলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিনপুর এক নম্বর ব্লকের আখড়াগোড়া এলাকায়। অসুস্থদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝাড়গ্রামে চাঞ্চল্যকর কান্ড। আইসিডিএস কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ ৩০ জন মা ও শিশু। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বিনপুর এক নম্বর ব্লকের আখড়াগোড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ওই সেন্টারে মা ও শিশু মিলিয়ে মোট ৬১ জনকে পুষ্টিকর খিচুড়ি পরিবেশন করা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই শিশু এবং মায়েদের বমি, মাথা ঘোরা এবং শারীরিক অস্বস্তির উপসৰ্গ শুরু হয়। অভিভাবকদের অভিযোগ, শিশুদের খাওয়ানোর সময় খিচুড়ির পাত্রে একটি মরা টিকটিকি ভাসতে দেখা গিয়েছিল। অসুস্থদের উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ঝাড়গ্রাম
- স্বাস্থ্য
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্যভবন
- অসুস্থ


