Jhargram | বনদপ্তরের জায়গা দখল করে বেআইনি নির্মাণ, ঝাড়গ্রামে বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো দোকান!

Saturday, November 28 2026, 4:22 pm
Jhargram | বনদপ্তরের জায়গা দখল করে বেআইনি নির্মাণ, ঝাড়গ্রামে বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো দোকান!
highlightKey Highlights

বর্তমানে দোকানগুলির পাশে আরও নতুন দোকান গড়ে তোলার কাজ শুরু হয়েছে। পিন্ডরা বন সুরক্ষা কমিটির নজরে আসতেই তারা বাধা দেয়।


শনিবার ঝাড়গ্রাম বনবিভাগের ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের পিন্ডরা এলাকায় বনদপ্তরের জায়গায় গড়ে ওঠা দু’টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। ঝাড়গ্রাম বন বিভাগের এক আধিকারিক বলেন, ‘বন সুরক্ষা কমিটির সদস্যরা অভিযোগ জানিয়েছিলেন বনদপ্তরের জায়গা দখল করে দোকান গড়ে উঠেছে। একের পরে এক নতুন দোকান গড়ে তোলা হচ্ছে। জায়গার মাপ করে দেখা যায় জায়গাটি বনদপ্তরের আয়তায় রয়েছে। এ দিন বনদপ্তরের জায়গা পুনরুদ্ধারে বুলডোজ়ার দিয়ে দোকানগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ পুরসভার দাবি, একমাস আগে নোটিস দেওয়া হলেও নির্মাণ কাজ চালাচ্ছিল মালিকপক্ষ। তাই এই ব্যবস্থা নেওয়া হলো। উল্লেখ্য, ২০২৫ সালে ঝাড়গ্রাম থানার অন্তর্গত শালবনি, গড় শালবনি এলাকার একাধিক রিসর্টকে নোটিস দিয়েছিল বনদপ্তর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File