Jhargram-Ramlal | সাতসকালে ভোটকেন্দ্রে দাঁতাল হাতি! ঝাড়গ্রাম বুথে হেলেদুলে হাজির রামলাল

Thursday, April 23 2026, 4:28 am
Jhargram-Ramlal | সাতসকালে ভোটকেন্দ্রে দাঁতাল হাতি! ঝাড়গ্রাম বুথে হেলেদুলে হাজির রামলাল
highlightKey Highlights

ভোটের দিনে অযাচিত বিপত্তি এড়াতে ঝাড়গ্রামের পরিচিত হাতি রামলালকে নজরবন্দি করে রেখেছিল বনবিভাগ। কিন্তু, নানা সাবধানতা অবলম্বন করলেও শেষরক্ষা হলো না।


বৃহস্পতিবার সাতসকালে ঝাড়গ্রামে চলছে ভোট গ্রহণ। ভোটের দিন গোলমাল এড়াতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। এতো করেও ঠেকানো গেলো না রামলালকে। বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রামের জিতুশোল আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে হাজির হতে দেখা যায় দাঁতাল হাতিকে। সূত্রের খবর, বনবিভাগের নজরদারি এড়িয়ে পালিয়ে গিয়েছে রামলাল। ঝাড়গ্রামের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সে। হাতি নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ঝাড়গ্রাম বন বিভাগের ৩০০ জন আধিকারীক সহ বন কর্মী। নজরদারিতে রয়েছে এলিফ্যান্ট ট্র্যাকার্স টিম ও Quick Response Team ও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File