Jhandu Kumar | কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন ঝন্ডু কুমার! হেভিওয়েট প্যারা-পাওয়ার লিফটিংয়ে পেলেন ব্রোঞ্জ!

Saturday, July 25 2026, 10:32 am
Jhandu Kumar | কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন ঝন্ডু কুমার! হেভিওয়েট প্যারা-পাওয়ার লিফটিংয়ে পেলেন ব্রোঞ্জ!
highlightKey Highlights

গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝন্ডু কুমার।


গ্লাসগোয় অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম পদক এনে দিলেন বিহারের ঝন্ডু কুমার। পুরুষদের হেভিওয়েট প্যারা-পাওয়ার লিফটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন ২৯ বছর বয়সী এই লিফটার। এর আগে জাতীয় রেকর্ড যেমন ভেঙেছেন তিনি, তেমনই জিতেছেন ২০২৫ বেজিং বিশ্বকাপে ব্রোঞ্জ, ২০২৬ এশিয়া ও ওশিয়ানিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ। মোট ১৯০ কেজি ওয়েট তুলে তিনি পোডিয়ামে জায়গা করে নিয়েছেন। এর ফলে তিনি ১৩০.৯ পয়েন্ট সংগ্রহ করেছেন। শেষ প্রচেষ্টায় ১৯৬ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হলেও তাঁর ১৯০ কেজির লিফ্টই তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত করল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File