Jessore Road | যশোহর রোডকে চার লেনের করার প্রস্তাব, সম্মত নীতিন গড়করি! কী বলছেন মন্ত্রী?
Thursday, November 26 2026, 4:06 pm

Key Highlightsবারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত যশোহর রোডকে চার লেন করার ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি।
পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবার বারাসত থেকে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত যশোহর রোডকে চার লেন করার ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে বাংলার সড়ক পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করলেন তিনি। প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ বারাসত–পেট্রাপোল রাস্তা চার লেনে সম্প্রসারণের জন্য ৮,০০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন গডকরি। কলকাতার যানজট সমস্যা মেটাতে প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির প্রস্তাবেও সায় দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- উত্তর ২৪ পরগনা
- যশোর রোড
- বারাসাত
- নীতীন গডকড়ি


