Jeffrey Epstein | নির্যাতিতাদের কিভাবে ফাঁদে ফেলতো এপস্টেইন? নারকীয় সেই অতীত তুলে ধরলেন রিনা
Friday, February 20 2026, 3:04 pm

Key Highlights১৯৯০ সালের নারকীয় সেই অতীত স্মরণ করে রিনা ওহ নামের ওই নির্যাতিতা তুলে ধরলেন যৌন অপরাধীর অন্ধকার জীবনের তথ্য।
বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিত রিনা বলেন, তিনি যখন এপস্টেইনের খপ্পরে পড়েন তখন তাঁর বয়স মাত্র ২১। রিনার কথায়, “শুরুতে ও আমার প্রশংসা করত। তারপর শুরু হয় শরীর নিয়ে অপমান ও কটুক্তি। কী করতে হবে, কীভাবে চলতে হবে সব ও আমায় বলে দিত। তখন আমার বয়স ২১, ওঁর ৪৭। অথচ আমায় বলত আমি নাকি বুড়ি। এই কথা একটি মেয়ের উপর কী ভয়াবহ প্রভাব ফেলে বুঝতে পারছেন। তাঁর অপমান ও চাপের জেরে মানসিক অবসাদের শিকার হই আমি।”অন্যান্য নির্যাতিতাদের উদ্দেশে তাঁর বার্তা, “তোমরা একা নও। ভয় পেয়ো না। আমাদের অবশ্যই লড়তে হবে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- এপস্টেইন ফাইল
- আমেরিকা
- যৌন হেনস্তা
- শিশু যৌন নির্যাতন


