Mamata-Jaya | ডেরেকের গাড়িতে চেপে কালীঘাটের বাড়িতে জয়া বচ্চন, মমতা-অভিষেকের সাথে সাক্ষাৎ বচ্চন গিন্নির
Friday, July 3 2026, 5:48 am

Key Highlightsবৃহস্পতিবার বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে একই গাড়িতে কালীঘাটে যান সাংসদ। তাঁকে বাড়িতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস দলের অস্তিত্ব নিয়ে চলছে টানাপোড়েন। এই পরিস্থিতিতে আচমকা কালীঘাটে সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে একই গাড়িতে কালীঘাটে পৌঁছে যান সাংসদ। ঘন্টাখানেক মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তিনি। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও কথা হয় দুই নেত্রীর মধ্যে। রাজনৈতিক টানাপোড়েনের মুহূর্তে এই সাক্ষাতে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনৈতিক
- রাজনীতিবিদ
- রাজনীতি
- রাজনৈতিক দল
- মমতা ব্যানার্জী
- কালীঘাট


